Back to All Blogs
আত্মকর্মসংস্থান ও উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা
Blog

আত্মকর্মসংস্থান ও উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা

Published on Sep 21, 2026

শুক্রবার সকাল ১০টায় শেরপুর শহরের গৌরীপুরস্থ ডপস ক্যাডেট মেসের ক্লাসরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শেরপুরের পাঁচটি উপজেলার ডপস সদস্যদের পরিবারের প্রায় একশ অভিভাবক অংশগ্রহণ করেন।
শুক্রবার সকাল ১০টায় শেরপুর শহরের গৌরীপুরস্থ ডপস ক্যাডেট মেসের ক্লাসরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শেরপুরের পাঁচটি উপজেলার ডপস সদস্যদের পরিবারের প্রায় একশ অভিভাবক অংশগ্রহণ করেন।

সভায় আত্মকর্মসংস্থান সৃষ্টি, পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাবলম্বী হওয়ার বিভিন্ন উপায়সহ সদস্যদের পরিবারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অভিভাবকেরা বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা চান।

মতবিনিময় সভায় আলোচনা করেন ডপস এর সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান, শিক্ষক রবিউল ইসলাম এবং ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপি।
বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে দরিদ্র ও পিছিয়ে থাকা পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে। এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও পরিকল্পিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সকাল ১০টায় শুরু হওয়া মতবিনিময় সভাটি দুপুর ১২টায় শেষ হয়।

Help us keep writing stories like this.

Donate Now
সুস্থ দেহ সুন্দর মন, সুশিক্ষাই জাতির উন্নয়ন | সুস্থ দেহ সুন্দর মন, সুশিক্ষাই জাতির উন্নয়ন |