Back to All Blogs
শেরপুরের শ্রীবরদী উপজেলার নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত ডপস সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, উদ্বুদ্ধকরণ ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত
Blog

শেরপুরের শ্রীবরদী উপজেলার নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত ডপস সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, উদ্বুদ্ধকরণ ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

Published on Oct 04, 2026

শেরপুরের শ্রীবরদী উপজেলার আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত ডপস সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, উদ্বুদ্ধকরণ ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুরের শ্রীবরদী উপজেলার আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত ডপস সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, উদ্বুদ্ধকরণ ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে আয়োজিত এ কার্যক্রমে নবম ও দশম শ্রেণির ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে উদ্বুদ্ধকরণমূলক আলোচনা ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সদ্ব্যবহার ও ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

Help us keep writing stories like this.

Donate Now
Welcome to DOHPS - Development Organization for Human Potential Sustainability