ঢাবিতে ভর্তি সহায়তা পেলো রাজু!


অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ঝিনাইগাতী উপজেলার নলকূড়া ইউনিয়নের বাঐবাধা গ্রামের এক মেধাবী সন্তান ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে! আলহামদুলিল্লাহ।
আজ তার গর্বিত বাবা-মায়ের হাতে ভর্তি সহায়তা বাবদ ১০,০০০/- টাকা এবং মিষ্টি তুলে দিতে পেরে আমরা আনন্দিত। রাজুর স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত থেকে সবাইকে মিষ্টিমুখ করান।
আমরা বিশ্বাস করি, রাজু ভবিষ্যতে একজন আলোকিত মানুষ হয়ে সমাজ, দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে, ইনশাআল্লাহ।



