বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীকে ভর্তি সহায়তা

মানুষ ব্যস্ত ধান কাটার কাজ নিয়ে, আর আমি ব্যস্ত বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ডপস সদস্যদের ভর্তির টাকা ও মিষ্টি নিয়ে তাদের বাড়ি পৌঁছে দিতে।

নালিতাবাড়ী উপজেলার সূর্যনগর গ্রামের ডপস সদস্য সাদিয়া আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা হিসেবে পেয়েছে ১০,০০০ টাকা।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সফল হয়ে নতুন এক দিগন্তে যাত্রা শুরু করলো আমাদের প্রিয় ডপস সদস্য সাদিয়া আক্তার।

আমাদের অঙ্গীকার ছিল—ডপস এর কোনো সদস্য যদি বুয়েট, মেডিকেল কিংবা দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাহলে আমরা ভর্তির টাকা ও এক বক্স মিষ্টি নিয়ে হাজির হবো তার বাড়িতে। আজ সেই অঙ্গীকার বাস্তবে রূপ নিয়েছে।

সাদিয়ার পরিবারের হাতে আমরা পৌঁছে দিয়েছি ভর্তির জন্য ১০,০০০ টাকা ও মিষ্টি। এটি কেবল একটি অর্থনৈতিক সহায়তা নয়—এটি ভালোবাসা, শ্রদ্ধা এবং ভবিষ্যতের প্রতি আমাদের অগাধ বিশ্বাসের প্রতীক।

আমাদের বিশ্বাস, সাদিয়া একদিন আলোকিত মানুষ হয়ে সমাজ, দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবে এবং ডপস এর নাম আরও উজ্জ্বল করবে।

তারিখ: ৩ মে ২০২৫ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঘোষনাঃ