শেরপুর জেলার প্রশাসনিক কর্মকর্তাগণ সপরিবারে ইফতার করলেন ডপস সদস্যদের সাথে।

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ডপস এর বার্ষিক সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিলে শেরপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব রাজিব উল আহসান মহোদয় সপরিবারে অংশগ্রহণ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর জেলা শিক্ষা অফিসার জনাব রেজুয়ান, ডায়াবেটিক হাসপাতালের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাবা রাজিয়া সামাদ ডালিয়া, কবি সাংবাদিক রফিক মজিদ, প্রফেসর মাসুদ হাসান বাদল, প্রফেসর মহিউদ্দিন সোহেল।

এছাড়াও সম্মানিত শিক্ষক, বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মাননীয় জেলা প্রশাসক মহোদয় ডপসকে নিয়ে ইতিবাচক বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
একটা স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার অনুষ্ঠানে জেলার সর্বোচ্চ কর্মকর্তাগণ ও অঞ্চলের গুণিজনদের উপস্থিতি সত্যিই চলার পথে অনেক অনুপ্রেরণা যোগায়। যা আমাদের কাজের গতিকে কয়েকগুণ বাড়িয়ে দেয়।

আমরা ডপস পরিবার শেরপুরের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কাজে সবসময় বদ্ধপরিকর। সমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে যাবতীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও দারিদ্র বিমোচনের মধ্য দিয়ে শেরপুর জেলাকে বাংলাদেশের বুকে অনন্য জেলা হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ।
সকল ভালো কাজ ছড়িয়ে পড়ুক সমাজের, দেশের প্রতিটি কোণে।



