
ডপস আজ একটি ঐতিহাসিক মূহুর্ত অতিক্রম করলো। দীর্ঘদিনের স্বপ্ন, অপেক্ষা আর নিরলস পরিশ্রমের পর আজ আমরা এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন সনদ হাতে পেয়েছি।
এই গুরুত্বপূর্ণ সনদটি গ্রহণ করেছি প্রধান উপদেষ্টার কার্যালয়, এনজিও বিষয়ক ব্যুরোর সম্মানিত পরিচালক মহোদয়ের নিকট থেকে।
এটি শুধু ডপস-এর অর্জন নয়, এটি আলোকিত শেরপুর গড়ার পথে একটি নতুন অধ্যায়ের সূচনা।
আমাদের এই যাত্রায় পাশে থাকার জন্য সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি জানাই হৃদয় থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা।
ভবিষ্যতেও মানবকল্যাণে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই নিরলসভাবে।



