
স্বপ্ন থেমে থাকে না…
ডপস সদস্য শারমিন পেলো ১০ হাজার টাকার সহায়তা।
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ভর্তি হওয়া ডপস-এর সদস্য শারমিনের পাশে দাঁড়িয়েছে ডপস।
শারমিনের বাবা ফুটপাতে চা বিক্রি করে কোনোমতে সংসার চালান। তার পক্ষে এতগুলো টাকা একসঙ্গে জোগাড় করা সম্ভব ছিল না। তাই প্রথম মাসের থাকা-খাওয়া, বই কেনা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্য ডপস থেকে শারমিনকে ১০,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
ডপস বিশ্বাস করে—
আলোকিত মানুষই গড়ে আলোকিত সমাজ।
তোমার স্বপ্নের পথে ডপস সবসময় তোমার সাথে আছে।



