
আজ ২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার–ডপস এর উদ্যোগে “নৈতিক মূল্যবোধ ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ” শীর্ষক আলোচনা সভা উপজেলা পর্যায়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয় ঝিনাইগাতী উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত।
দ্বিতীয় পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয় শ্রীবরদী উপজেলার নবজাগরণ একাডেমির বিপরীত পাশে একটি উন্মুক্ত কক্ষে, বিকাল ৩:০০টা থেকে ৫:৩০ মিনিট পর্যন্ত।
উক্ত সেমিনারসমূহে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত মোট ১৩০ জন ডপস সদস্য ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধের চর্চা ও মানসম্মত শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।



