Back to Success Stories
ডপস সদস্য আরিফুল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ চান্স পেয়েছে। এই অর্জনের পেছনে আছে এক মায়ের অদম্য লড়াই। প্রায় ১০ বছর আগে স্বামীকে হারিয়েও তিনি থেমে যাননি। সীমাবদ্ধতা ছিল, কষ্ট ছিল, তবুও ছেলের স্বপ্নটাকে ধরে রেখেছেন শক্ত করে।
আজ আনন্দে ভেজা চোখে সেই মা বলছিলেন, “আমি নিজের নাম লিখতে পারি না, কিন্তু আমার ছেলে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।” এই কথার ভেতরেই লুকিয়ে আছে হাজারো ত্যাগ আর ভালোবাসার গল্প।
এই পথচলায় স্বেচ্ছাসেবী সংগঠন ডপস ছিল পাশে, নিঃশব্দে, আন্তরিকভাবে। কুয়েটে আরিফুলের ভর্তি সহায়তা তার মায়ের হাতে তুলে দিতে পেরে ডপস পরিবার সত্যিই গর্বিত।
আরিফুলের এই অর্জন শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের সবার প্রেরণা। আমরা বিশ্বাস করি, সে একদিন আলোকিত মানুষ হয়ে শেরপুরকে আরও আলোকিত করবে, ইনশাআল্লাহ।
আরিফুলের জন্য রইলো অফুরন্ত দোয়া ও শুভকামনা।
Success Story
ডপস সদস্য আরিফুল চান্স পেয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ
Published on May 07, 2026
ডপস সদস্য আরিফুল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ চান্স পেয়েছে। এই অর্জনের পেছনে আছে এক মায়ের অদম্য লড়াই। প্রায় ১০ বছর আগে স্বামীকে হারিয়েও তিনি থেমে যাননি। সীমাবদ্ধতা ছিল, কষ্ট ছিল, তবুও ছেলের স্বপ্নটাকে ধরে রেখেছেন শক্ত করে।
আজ আনন্দে ভেজা চোখে সেই মা বলছিলেন, “আমি নিজের নাম লিখতে পারি না, কিন্তু আমার ছেলে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।” এই কথার ভেতরেই লুকিয়ে আছে হাজারো ত্যাগ আর ভালোবাসার গল্প।
এই পথচলায় স্বেচ্ছাসেবী সংগঠন ডপস ছিল পাশে, নিঃশব্দে, আন্তরিকভাবে। কুয়েটে আরিফুলের ভর্তি সহায়তা তার মায়ের হাতে তুলে দিতে পেরে ডপস পরিবার সত্যিই গর্বিত।
আরিফুলের এই অর্জন শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের সবার প্রেরণা। আমরা বিশ্বাস করি, সে একদিন আলোকিত মানুষ হয়ে শেরপুরকে আরও আলোকিত করবে, ইনশাআল্লাহ।
আরিফুলের জন্য রইলো অফুরন্ত দোয়া ও শুভকামনা।
Help us create more stories like this.
Donate Now